আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 10:18 pm || প্রকাশের তারিখ: October 22, 2019, 7:49 am
জয় উদ্বোধন করলেন ১ মিনিটে নগদ অ্যাকাউন্ট,সেবা 
আমাদেরবাংলাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ ‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রম উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন তিনি। জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদন সেবা ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করা হয়।
আগে যেকোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচদিন সময় লাগত। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই-বাছাই করতে সময় লাগবে মাত্র এক মিনিট। এ সেবা উদ্বোধনের পাশাপাশি সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের আইএসবিএন ও বোরকোড সেবা ও ওয়েবভিত্তিক
অনলাইনকরণ, টেলিটকের টেলি পে-সেবা, এবং টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম