আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ণ
মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- কেশবপুরে তরুণ সংসদ স্মৃতি সংস্থা ০৮ গোলে বিজয়ী
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার বিকালে শহরের পাবলিক ময়দানে মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় তরুণ সংসদ স্মৃতি সংস্থা ৮-০ গোলে ভোগতি নোনাডাঙ্গা স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্ট খেলায় উপজেলা সহকারি কমিশনার ভূমি এনামুল হক প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিএম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা

যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শহিদুল ইসলাম সায়েদ, আনিছুর রহমান, উপজেলা পিআইও আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা,
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম