আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
আশুলিয়াসহ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হাজী ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক।।  ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আশুলিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়ার বিশিষ্ট সমাজসেবক এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো: ইসরাফিল হোসেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পুরানো বছরের সকল গ্লানি,ব্যর্থতা ও জরাজীর্ণতা কে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নামই হলো নতুন বছর। এসময় তিনি বলেন,২০২৫ সাল আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে,আর ২০২৬ সাল নিয়ে আসুক নতুন আশা,শান্তি ও সমৃদ্ধি।"হাজী মো: ইসরাফিল হোসেন আশুলিয়া বাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে আরও বলেন,ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব সব সময় এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ।
এছাড়া আগামী বছরেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আশা করি নতুন বছরটি আমাদের সকলের জীবনে অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্য বয়ে আনবে। তিনি আরও বলেন, নতুন বছরে যুব সমাজ যেন মাদকমুক্ত ও সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ হয়,এটাই আমার প্রত্যাশা। দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে কাজ করব।
এছাড়াও তিনি আরও বলেন,নতুন বছরে আমাদের লক্ষ্য হোক ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরমতসহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাইকে ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।" বিশিষ্ট এই সমাজসেবক নতুন বছরে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম