আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 12:56 pm || প্রকাশের তারিখ: January 2, 2026, 2:42 pm
সুইজারল্যান্ডে ৪০ জন নিহতের ঘটনায় ৫ দিনের শোক
সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্ট ক্রাঁস-মঁতানায় নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হওয়ার ঘটনায় দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই অগ্নিকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটি ছিল নজিরবিহীন মাত্রার এক ভয়াবহ ট্র্যাজেডি।’

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বহু তরুণ জীবনের পথচলা এখানে থেমে গেছে। যাদের স্বপ্ন, আশা ও ভবিষ্যৎ পরিকল্পনা সবই অকালেই শেষ হয়ে গেল। যেসব তরুণের জীবন এভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে, তাদের প্রতি দেশের দায়বদ্ধতা হলো— এ ধরনের দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে, তা নিশ্চিত করা।’প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে লে কঁস্টেলাসিওঁ বারে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শ্যাম্পেন বোতলে স্পার্কলার বা ফ্লেয়ার লাগানোর সময় আগুন ধরে যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম