প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 22, 2019, 11:49 am
এ আর পারভেজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনাপুর গ্রামের জয়নাল আবেদীন (৪০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ধান ক্ষেত থেকে লিঙ্গ কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সুজনদের বরাত জানা গেছে জয়নাল আবেদীন সোনাপুর গ্রামের সোহরাব আলীর পুত্র। তিনি পল্লী চিকিৎসক হিসাবে গ্রামে প্রতিনিয়তই এ গ্রাম ও গ্রামে গরু, ছাগল, ভেড়ার চিকিৎসায় ব্যস্ত থাকতেন।
গত রবিবার দুপুররের খাবার খেয়ে তিনি প্রতিদিনের মতো একইভাবে বাড়ী থেকে চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়েন নিজের কাজে। সারারাত বাড়ী না ফেড়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এমতাবস্থায় খবর পাওয়া যায় ফাকা একটি ধান ক্ষেতে তার রক্তাক্ত লাশ পরে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে উলিপুর এবং পাশাপাশি রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করেন।
এবিষয়ে রৌমারী এ এসপি সার্কেল মাফজার রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান জয়নাল আবেদিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের মূল হোতা কে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে হত্যা মামলার তদন্ত চলছে। উলিপুর উপজেলার দ্বীপ চর ফারি থানার তদন্ত কর্মকর্তা তাজবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা এগারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি পরবর্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।