আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ১৩, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আগুন
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
ঢাকা।। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে প্রকল্প সংলগ্ন এলাকার অনেক বাসিন্দা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।

জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্ল্যান্টের পাশেই আগুনের সূত্রপাত হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।’

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

আরও দেখুন: ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচনকে ইসির ’না’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম