আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: January 20, 2026, 9:54 pm
পর্যটন নগরীতে’কক্সবাজার মডেল প্রেস ক্লাব’র আত্মপ্রকাশ; সভাপতি ইমন’সম্পাদক মুন্না
নিজস্ব প্রতিবেদক।। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ‘কক্সবাজার মডেল প্রেস ক্লাব’। পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হলো।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার জেলা প্রতিনিধি,জাতীয় দৈনিক বাংলাদেশের খবর)। সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্না (স্টাফ রিপোর্টার,জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ)।
এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, নবঘোষিত এই কমিটির নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। একইসঙ্গে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও আনুষঙ্গিক কার্যপ্রণালী সম্পন্ন করার দায়িত্বও তাদের ওপর অর্পণ করা হয়েছে।
কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণার পর থেকেই জেলার তৃণমূল পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন,এই সংগঠনটি কক্সবাজারে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম