আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 4:16 pm || প্রকাশের তারিখ: October 22, 2019, 2:52 pm
যশোর শার্শা বাগআঁচড়ায় ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শা উপজেললাধীন বাগআঁচড়া বাজারে ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম বলেন, ভাই ভাই বেকারীর মালিক মোঃ জাকির হোসেনকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়।

পাশাপাশি আগামী ০৭দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভেজাল খাদ্যের উপর উপজেলা প্রশাসন, শার্শা'র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম