আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 10:33 am || প্রকাশের তারিখ: January 30, 2026, 10:58 pm
এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
ডেস্ক নিউজ।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ার) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ৩৬টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে দলটি।

‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে।

ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, নারী অধিকার, কর্মসংস্থান এবং জুলাই চেতনার বাস্তবায়ন,  পরিবেশ, জ্বালানি ও টেকসই উন্নয়ন,  কৃষি ও খাদ্য নিরাপত্তাসহ পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রে র সার্বভৌমত্বকে গুরুত্ব দেয়া হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম