আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 16, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: February 2, 2026, 1:31 pm
জামায়াতের নয়, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : ডা. শফিকুর
নিজস্ব  প্রতিবেদক:  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াত ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সকলের বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন এমপি নেবেন না মন্ত্রী নেবেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। যারা ‘না’র পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম