আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:44 am || প্রকাশের তারিখ: February 7, 2026, 9:34 pm
পাইকগাছায় ভূমিহীন ও গৃহীন হাউজিং লি:-এর উদ্যোগে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
 নিজস্ব প্রতিবেদক।। খুলনার পাইকগাছায় অসহায়, ভূমিহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেড’। সংগঠনটির উদ্যোগে উপজেলার সোনাতন কাটি গ্রামে বিপুল সংখ্যক মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।



শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাসভবন প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কপিলমুনি প্রেসক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন: "বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের এই সমাজ সেবামূলক কার্যক্রম অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। দল-মত নির্বিশেষে দেশব্যাপী তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই আমাদের প্রত্যাশা।"
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হরিটালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, "নির্বাচনে আপনারা সবাই নির্ভয়ে ভোট দেবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এই কর্মসূচির উদ্যোক্তা ও সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বলেন,আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমাদের এই সেবামূলক কার্যক্রম কেবল এখানে সীমাবদ্ধ নয়,বরং সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
সংগঠনের মহাসচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মবীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্কান্দার মির্জা। ছাত্রদলের সাবেক জেলা সহ-সংগঠনিক সম্পাদক মির হানিফ হোসাইন। সংগঠনের স্থানীয় আহ্বায়ক শেখ জাকির হোসেন।
এছাড়াও শেখ মুন্না, মো. মমিনুল ইসলাম, মো. আমিরুল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর সারিবদ্ধভাবে উপস্থিত কয়েকশ’ অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতে এই সহায়তা পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম