আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 10:06 am || প্রকাশের তারিখ: October 22, 2019, 7:08 pm
দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৬ ইয়াবা উদ্ধার
আহসান টিটু, (বাগেরহাট) :  বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা নিকলাপুর শান্তিগঞ্জ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৬।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যা-৬ এর ডিএডি রাজু আহম্মেদের নেতৃত্বে সংগীয়

ফোর্স উক্ত এলাকায় অভিযান চালিয়ে তালবাড়ী গ্রামের নুরমোহম্মদের পুত্র হেদায়েত (১৯) ও ঘনশ্যামপুর গ্রামের শাহজানাহ শেখের পুত্র রবিউল ইসলাম (২৮) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১২৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম