আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
গভীর রাতে মসজিদে আগুন
ময়মনসিংহে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, একটি টিনের মসজিদে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের ভেতরে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম