প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 10:20 pm || প্রকাশের তারিখ: February 26, 2026, 5:16 pm
নিজস্ব প্রতিবেদক।। পবিত্র মাহে রমজানকে পুঁজি করে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলায় যশোর জেলার কেশবপুরে এক মাংস ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শ্রীগঞ্জ পুরাতন ব্রীজের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,জনৈক জাকির হোসেন তার দোকানে প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও পচা গরুর মাংস বিক্রি করছেন। খবর পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন দ্রুত সেখানে ঝটিকা অভিযান চালান। অভিযান চলাকালে ওই ব্যবসায়ীর দোকান থেকে বিপুল পরিমাণ নষ্ট ও খাওয়ার অনুপযুক্ত গরুর মাংস জব্দ করা হয়।
অপরাধ স্বীকার করায় এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির নির্দেশ দেন। পরবর্তীতে জব্দকৃত পচা মাংসগুলো জনসম্মুখেই পার্শ্ববর্তী নদীতে ফেলে ধ্বংস করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান:
"পবিত্র রমজানে সাধারণ মানুষের সাথে এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় মল্লিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেশবপুরে শ্রীগঞ্জ পুরাতন ব্রীজের মাথায় গরুর পচা মাংস বিক্রির করা অভিযোগে জাকির হোসেন নামে এক গোশ ব্যবসায়ী কে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু