আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ৩, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
ঢাকা পলিটেকনিকের লতিফ হলে নৃশংস হামলা
নিজস্ব  প্রতিবেদক: ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের আবাসিক লতিফ হলে ২ রা মার্চ রাত ১১ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত লতিফ হলে অবস্থান করা আবাসিক ছাত্রদের উপর দেশি অস্ত্র সজ্জিত হয়ে একদল দুবৃত্ত হামলা চালায়। এতে প্রায় অর্ধ শতাধিক ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন ছাত্র কে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রায় ৪০ জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
৩রা মার্চ ঢাকার তেজগাঁও এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট এর বিক্ষুব্ধ ছাত্ররা রাজপথে প্রতিবাদ মিছিল শেষ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল শেষে ছাত্র শিবিরের নেতা কর্মীরা বর্তমান সরকার এর ছাত্র সংগঠন ছাত্র দল কে হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন। পলিটেকনিক ইনস্টিটিউট এর কতৃপক্ষের গাফিলতির কারনে ছাত্রদের উপর ছাত্র দলের গুন্ডারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশাসন কে হুশিয়ারী দিয়ে বক্তরা বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে এর পুরো দায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনের উপর বর্তাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম