আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 11:12 pm || প্রকাশের তারিখ: March 11, 2026, 1:24 am
সাভারের বিরুলিয়ায় আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান,দখলমুক্ত হলো জমি
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান মন্ডলপাড়া এলাকায় আদালতের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারিত্ব থেকে জমিটি উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
 স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডলপাড়া এলাকার বাসিন্দা রানুয়ারা বেগমের স্বামী মরহুম হাজী রফিকুল ইসলাম জীবিত থাকা অবস্থায় ওই জমিটি ক্রয় করেছিলেন। পরবর্তীতে তিনি হেবা দলিলের মাধ্যমে জমিটি তার স্ত্রী রানুয়ারা বেগমের নামে লিখে দেন। তাদের ছেলে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম নাবালক থাকায় জমিটি এতদিন পরিবারের তত্ত্বাবধানেই ছিল। রায়ানুল ইসলাম সাবালক হওয়ার পর জমিটির মালিকানা বুঝে পান। অভিযোগ রয়েছে, স্থানীয় সিদ্দিক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার দীর্ঘ সময় ধরে জোরপূর্বক ওই জমিটি দখল করে রেখেছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অভিযানে নামে।
 সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, “আইন অমান্য করে অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশনা মোতাবেকই আমরা জমিটি দখলমুক্ত করেছি। এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
 দীর্ঘদিনের বিরোধপূর্ণ এই জমিটি দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম