আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 9:01 pm || প্রকাশের তারিখ: March 16, 2026, 6:27 pm
প্রাইম ব্যাংকের এএমডি হিসেবে পদোন্নতি পেলেন এম. নাজিম এ. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক।। প্রাইম ব্যাংক পিএলসি-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম. নাজিম এ. চৌধুরী। সম্প্রতি ব্যাংকের বোর্ড সভায় তাকে এই উচ্চতর পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকিং এবং করপোরেট খাতে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে এম. নাজিম এ. চৌধুরীর। ব্যবসা উন্নয়ন, সেলস, মার্কেটিং এবং কমিউনিকেশনস-এই ক্ষেত্রগুলোতে তিনি দক্ষতার সাথে কাজ করে আসছেন।
প্রাইম ব্যাংকের এএমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ, ইস্টার্ন ব্যাংক এবং মেঘনা ব্যাংকের মতো প্রতিষ্ঠানে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে এম. নাজিম এ. চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তিনি একজন পেশাদার দক্ষতা অর্জনকারী। তিনি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং অ্যাকাউন্টইং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন (এএওআইএফআই) কর্তৃক স্বীকৃত ইসলামিক ফাইন্যান্স প্রফেশনাল। তার এই বর্ণাঢ্য কর্মজীবন ও অভিজ্ঞতার সমন্বয়ে প্রাইম ব্যাংকের অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম