আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২৬, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
ধামসোনা ইউনিয়নবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের ধামসোনা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাজী মো. ইসরাফিল হোসেন।
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যাদের  বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।"
তিনি আরও বলেন, "শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। আজ স্বাধীনতার এই সুবর্ণ সময়ে আমাদের শপথ নিতে হবে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার।"
ধামসোনা ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে হাজী মো. ইসরাফিল হোসেন বলেন, "আমি ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।" শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের আহ্বান জানান।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম