আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 7:57 pm || প্রকাশের তারিখ: March 27, 2026, 8:31 pm
শেখরনগরে ৫৩২তম শ্রীশ্রী রক্ষা কালী পূজা সম্পন্ন, সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশ
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী ৫৩২তম শ্রীশ্রী রক্ষা কালী পূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছে শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি।
​শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় শেখরনগর শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী পূজা উৎসব সফল করতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্‌র বিশেষ ভূমিকা ছিল। এছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আন্তরিক সহযোগিতায় পূজাটি নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
​বক্তারা আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব সফল হয়েছে।
​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, মন্দিরের সভাপতি রতিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ধীরেন চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস ও রাম দাস, কোষাধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র দাস।
​এছাড়া আরও উপস্থিত ছিলেন— আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বব্দনন্দ চক্রবর্তী, অনিল বিশ্বাস, স্বপন চক্রবর্তী, নির্মল বিশ্বাসসহ ঋষি পঞ্চায়েত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
​উপস্থিত বক্তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীতেও এই সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম