আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৩, ২০১৯, ১:৩৪ অপরাহ্ণ
মহেশপুর থেকে চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বুধবার দুপুরে থেকে চোর চক্রের দুধর্ষ ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মোবাইলের সিম, ট্যাব, মেমোরি কার্ড, কার্টার, সেলাই রেঞ্জ, স্ক্রুড্রাইভার, তালা কাটা যন্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঢাকার যাত্রবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে কবির হোসেন, ব্রাম্মনবাড়িয়ার তিন লাখ পীর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রণি, কুমিল্লার মুরাদনগর উপজেলার তারাদীঘিরপাড় গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম,

নরসিংদীর রায়পুরা উপজেলার মক্কিনাগড় জমাদ্দা বাড়ি গ্রামের বাচ্চুর ছেলে রুবেল, কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে মোঃ মোরশেদ ও কুমিল্লার দেবিদার উপজেলার গংগানগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোরচক্রটি ঝিনাইদহ অঞ্চলে বিশেষ কৌশলে চুরি করে আসছিলো। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল দেখে মনে হয় তারা পেশাদার চোর। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম