প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:28 am || প্রকাশের তারিখ: March 31, 2026, 8:33 pm
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে 'প্রত্যয় গ্রুপ'-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৈত্রের পড়ন্ত বিকেলে প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মো. আজগার আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন এবং সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. আব্দুর রহিম সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী (উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী) ডা. শেখ শফিকুল ইসলাম বাবু (সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি) অধ্যাপক আব্দুর রউফ (সেক্রেটারি, উপজেলা জামায়াত ও সাবেক ভাইস চেয়ারম্যান) শেখ হাবিবুল্লাহ (উপজেলা সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ) ড. মিজানুর রহমান (সভাপতি, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ) আব্দুর রউফ (আহবায়ক, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ) শেখ শরিফুল ইসলাম (পরিচালক, যমুনা ক্লিনিক ও ব্যুরো প্রধান,দৈনিক দৃষ্টিপাত)
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান শিমুল, গ্রুপের লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট আবু তালেব, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের এবং হাফেজ খাইরুল বাশারসহ গ্রুপের অন্যান্য শেয়ার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম এবং ডিএমডি শেখ নাজমুল হুদা। আলোচনা সভা শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোহনা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন শিল্পীবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করেন। সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
এবিডি.কম/রাজু