আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 5:54 pm || প্রকাশের তারিখ: April 2, 2026, 8:26 am
শাশুড়িকে বিয়ে করে পালালেন জামাই: মেয়েকে ফোনে মা বললেন ‘তুই তোর পথ দেখ’
নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা।। সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ এলাকায় এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের আপন শাশুড়িকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন জামাই রবিউল ইসলাম। শুধু পালিয়ে যাওয়াই নয়, জামাই-শাশুড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মোসলেম উদ্দিন গাজীর ছেলে রবিউল ইসলাম তার শাশুড়ি নাজমুন নাহারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। নাজমুন নাহার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়ল সংকরকাটি গ্রামের কামরুল গাজীর মেয়ে এবং একই উপজেলার নকিপুর (বাদঘাটা) গ্রামের জাকির হোসেনের স্ত্রী। অদীর্ঘদিন গোপনে সম্পর্ক চালিয়ে যাওয়ার পর সম্প্রতি রবিউল ও তার শাশুড়ি নাজমুন নাহার একত্রে পালিয়ে যান। পরে জানা যায়,তারা আইনগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো,পালিয়ে যাওয়ার পর নাজমুন নাহার তার নিজের মেয়েকে (রবিউলের স্ত্রী) ফোন করে সাফ জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। ফোনে তিনি মেয়েকে বলেন: "আমি আমার পথ বেছে নিয়েছি, তুই তোর পথ দেখে নে।"মায়ের কাছ থেকে এমন কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে। একদিকে স্বামীর প্রতারণা, অন্যদিকে নিজের জন্মদাত্রী মায়ের এমন আচরণে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা এই ঘটনায় চরম লজ্জিত ও স্তম্ভিত। জামাই ও শাশুড়ির এমন অনৈতিক সম্পর্ক এবং পলায়নের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় বইছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত রবিউল ইসলাম ও নাজমুন নাহার এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম