আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 5:54 pm || প্রকাশের তারিখ: April 2, 2026, 8:43 pm
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের উলাশী জিয়া খাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শার্শা (যশোর) প্রতিনিধি: সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক ‘উলাশী জিয়া খাল’ পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে তিনি এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার( ২ এপ্রিল ) দুপুরে পরিদর্শনের সময় জেলা প্রশাসক খাল খননের বর্তমান অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনসাধারণের ওপর এর ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই খালটি পুনর্খনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে শার্শার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তারা প্রকল্পের কাজ সুষ্ঠু ও দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তা তুলে ধরেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম