আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: October 23, 2019, 3:00 pm
নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু চুরি
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এক বাকপ্রতিবন্ধী নারীর কোল থেকে আড়াই বছরের সন্তান রোহা মণিকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার বেলা সকালে হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা।জামান উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে রোগীদের দেখতে আসেন চিকিৎসক।

তখন রোগীর স্বজনদের বাইরে বের করে দেয়া হয়।এ সময় তার স্ত্রী (বাকপ্রতিবন্ধী) সন্তান রোহাকে নিয়ে বাইরে বের হলে অপরিচিত এক লোক তার কোল থেকে রোহাকে নিয়ে উধাও হয়ে যান। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন। এস আই দুলাল জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। জেলা সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, সদর হাসপাতাল থেকে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম