আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: April 5, 2026, 12:36 pm
আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে :অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক: সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট একক কোনো দেশের সমস্যা নয়। যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনও বাড়ানো না হলেও কতদিন তা সম্ভব হবে; তা এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাব সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর পড়ছে। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে; এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।তিনি বলেন, সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই বিষয়টি বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম