আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ৫, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন আকবর শাহ থানা পুলিশ বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ ৫ এপ্রিল ২০২৬ তারিখে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশে এএসআই (নিঃ) আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রোমিও-৪৪ (দিবা) ডিউটি চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় আকবর শাহ থানাধীন পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ আল আমিন খান (২৮), পিতা লিয়াকত আলী খান, মাতা জোসনা বেগম, সাং ডহর সিংরা, থানা মাগুরা সদর, জেলা মাগুরা।২। আতাউর মোল্লা (২৫), পিতা ওসমান মোল্লা, মাতা নবীরন নেছা, সাং বেরইল, থানা মাগুরা সদর, জেলা মাগুরা।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (মামলা নং-১৩, তারিখ: ০৫/০৪/২০২৬) রুজু করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম