আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ৬, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
চট্টগ্রাম সিটি গেইট চেকপোস্টে ২০ লিটার চোলাই মদসহ আটক ১
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল ২০২৬ তারিখ ভোরে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) নেয়ামত উল্লাহ ও এএসআই সমর দাস সঙ্গীয় ফোর্স নিয়ে সিটি গেইট চেকপোস্টে দায়িত্ব পালনকালে অভিযান পরিচালনা করেন।

এ সময় সকাল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হৃদয় চন্দ্র দাস (২৬), তিনি খুলশী থানার টাইগার পাস এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা (নং-১৫, তারিখ: ০৬/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম