প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:24 am || প্রকাশের তারিখ: October 23, 2019, 4:46 pm
জি এম আবু হাসান: শ্যামনগর উপজেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার শ্যামনগরের থানার আটুলিয়া ইউনিয়নে তালবাড়িয়া মৌজার অবৈধ স্থাপনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার সময় এই সম্পত্তি অর্পিত সম্পত্তি ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক সাতক্ষীরা কে মালিক বলে ঘোষণা করেন।
মৌজা তালবাড়িয়া জে এল নং-১১৭ খতিয়ান নং-০৩ (এস, এ) দাগ নং-৫৮২, ৫৮৪, ৫৯১ জমির পরিমান ০৯, ৪৩ একর সম্পত্তি তহসিল সম্পত্তি বলে গণ্য হয়। এসময় উক্ত অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মোশারফ হোসেন, শ্যামনগর থানা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।