আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: April 8, 2026, 10:06 pm
কিশোরগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে আড়াই কেজি গাঁজাসহ কুলসুম (নাম পরিবর্তিত হতে পারে) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানাধীন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন এসআই (নি:) মামুন মিয়া। অভিযানকালে মাদক কারবারি কুলসুমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়তে জেলা পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম