প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 3:12 pm || প্রকাশের তারিখ: April 9, 2026, 8:11 pm
ধামসোনা ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন। এলাকার উন্নয়ন,সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে তিনি বর্তমানে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। ইসরাফিল হোসেন বলেন,"আমি পদের জন্য নয়,বরং ধামসোনা ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন,ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য।"
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আলহাজ্ব ইসরাফিল হোসেন দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন এবং বিভিন্ন দুর্যোগে তার মানবিক সহায়তা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
এলাকাবাসীর দাবি,ধামসোনা ইউনিয়নের টেকসই উন্নয়নের জন্য একজন সৎ, দক্ষ এবং জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গা থেকে ইসরাফিল হোসেনকেই যোগ্য মনে করছেন সাধারণ ভোটারদের বড় একটি অংশ। মতবিনিময় সভায় ইসরাফিল হোসেন আরও বলেন,"নির্বাচিত হতে পারলে আমি ধামসোনা ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করব।
সরকারের বরাদ্দকৃত প্রতিটি টাকা যেন সাধারণ মানুষের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হয়,তা নিশ্চিত করা হবে।"ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তার সমর্থনে মিছিল-মিটিং এবং ব্যাপক প্রচার-প্রচারণা চোখে পড়ছে। নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ধামসোনা এলাকায়। সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু