আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: April 12, 2026, 9:14 pm
কিশোরগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা
ননাহিদ জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ।।কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও সভায় সিভিল সার্জন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় কিশোরগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়: জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং অপরাধ দমনে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানব পাচার রোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। তবে অপরাধ নির্মূলে জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয় করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম