আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: April 12, 2026, 9:43 pm
টাকা দিয়ে নয়,জনগণের ভালোবাসায় সেবা করতে চাই: ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক, ধামসোনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন এক ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন,অর্থ দিয়ে ভোট কেনা নয়,বরং স্বচ্ছতা ও সেবার বিনিময়ে জনগণের মন জয় করতে চান তিনি।
সম্প্রতি এক মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি টাকা দিয়ে নির্বাচন করতে চাই না। আমি চাই জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো বিনিময় ছাড়াই। বিনিময়ে আমি সারাজীবন জনগণকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাব।"ইসরাফিল হোসেন আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে নির্বাচনের নামে অর্থের অপচয় রোধ করে সেই শক্তিকে এলাকার উন্নয়নে কাজে লাগানোই তার মূল লক্ষ্য।
তিনি নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক,দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এলাকার সাধারণ ভোটাররা তার এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের মতে,সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ইসরাফিল হোসেনের এই সাহসী অবস্থান নির্বাচনে এক নতুন ধারার সূচনা করবে। উল্লেখ্য,আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন দীর্ঘ দিন ধরে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এখন তিনি প্রাতিষ্ঠানিকভাবে জনগণের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম