আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 11:25 pm || প্রকাশের তারিখ: October 23, 2019, 5:30 pm
র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
লিয়াকত রাজশাহী : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ২৩ অক্টোবর ২০১৯ তারিখ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি গ্রামস্থ রেলবাজার রোড সংলগ্ন জনৈক মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃতঃ সিরাজ উদ্দিন তাহার নিউ স্টাইল কালার ডিজিটাল ষ্টুডিও দোকানের ভিতরে অপারেশন পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃতঃ সিরাজ উদ্দিন, সাং-মহিশালবাড়ি, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহ ‘কে (ক) ৩৮০ গ্রাম হেরোইন (খ) ০১ টি সিপিইউ (গ) ০৮ টি মোবাইল (ঘ) ১২ টি মেমোরীকার্ড (ঙ) ৩০ টি সীমকার্ড (চ) নগদ ৫২,৯০০/-টাকা (ছ) ০১ টি নিক্তি (জ) ২১ টি জাতীয় পরিচয়পত্রসহ আটক করে র‍্যাব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম