আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:17 pm || প্রকাশের তারিখ: April 13, 2026, 6:58 pm
বেপরোয়া গতির বলি: খোকসায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আশঙ্কাজনক
নাইম বিশ্বাস (স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া)।। কুষ্টিয়ার খোকসায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মোড়াগাছা এলাকা সংলগ্ন সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক (কুষ্টিয়া) থেকে আসা রাজবাড়ীগামী অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ও জলাশয়ে ছিটকে পড়ে যায়।স্থানীয়দের দাবি, উভয় ট্রাকই অত্যন্ত বেপরোয়া গতিতে (ওভার স্পিড) চলছিল। রাস্তা সংকীর্ণ হওয়ায় এবং অতিরিক্ত গতির কারণে চালকরা নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটে রয়েছে। খবর পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে পুলিশ জানায়, দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম