প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:14 pm || প্রকাশের তারিখ: April 16, 2026, 1:12 pm
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বেঠক করছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়ে বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।
এতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। বৈঠক শেষে একই মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এর আগে গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্যে। কর্মসূচির মধ্যে আরও ছিল- সব মহানগরী ও জেলায় বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনার।