প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 7:21 pm || প্রকাশের তারিখ: April 18, 2026, 9:15 pm
জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি।। কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে ব্যাপক সাফল্য দেখিয়েছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনের সরাসরি তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই চিরুনি অভিযান চালায়।
পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ১৯ জনের মধ্যে গুরুতর অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। তাদের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:সাজাপ্রাপ্ত আসামি: ২ বছরের জিআর সাজাপ্রাপ্ত ১ জন এবং ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত ১ জন।নিয়মিত মামলা: বিভিন্ন মামলায় অভিযুক্ত ৩ জন।ওয়ারেন্টভুক্ত আসামি: সিআর মামলার ৮ জন এবং জিআর মামলার ২ জন। বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪ জনকে আটক করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। "চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ওয়ারেন্ট তামিল ও মাদক-সন্ত্রাস বিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।"উপজেলায় অপরাধ প্রবণতা কমাতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
এবিডি.কম/শিরিনা