আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 11:14 am || প্রকাশের তারিখ: April 19, 2026, 3:10 pm
বিশ্ববাজারে তেলের দাম কমছে, দেশে বাড়নো দুঃখজনক: জামায়াত আমির
জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণার পরপরই জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার মতে, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।
দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। তাতে দেখা গেছে, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্য নির্ধারণ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম