প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 10:12 am || প্রকাশের তারিখ: April 24, 2026, 5:24 pm
মনিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রাজনৈতিক আদর্শ আর নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের মালিকানাধীন ২ শতাংশ জমি বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার নামে লিখে দিয়েছেন একনিষ্ঠ এক কর্মী। গত ১৪-৮-২০২৪ ইং তারিখে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে তিনি এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওই কর্মীর বাবা মরহুম আব্দুল মান্নান খান ছিলেন ময়মনসিংহের ত্রিশালের ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক। উনারই ছেলে নাম মো: ফাহিম খান, যিনি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। নিজের সামান্য সম্পদ থেকে এই জমিটুকু জিয়া পরিবারের নামে দান করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জমি হস্তান্তরের পর এক প্রতিক্রিয়ায় ওই কর্মী জানান, "জিয়া পরিবারের প্রতি ভালোবাসা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সামান্য এই উপহারটুকু তাদের প্রতি আমার আনুগত্যের নিদর্শন মাত্র।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টিকে 'বিরল ত্যাগ' হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বর্তমান সময়ে যখন ব্যক্তিস্বার্থই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তখন একজন সাধারণ কর্মীর এমন নিঃস্বার্থ ভালোবাসা দলের তৃণমূল পর্যায়কে আরও উজ্জীবিত করবে।