আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
লামা সরই ইউনিয়নে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিটস্টোক
মোঃমাঈনুদ্দিন , বান্দরবান প্রতিনিধি: বান্দরবান লামা উপজেলার তীব্র গরমের কারণে ৫ নং সরই ইউনিয়নের সরই উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলা-কালীন(১৮) জন শিক্ষার্থী হিটস্ট্রোক করে এবং গতকাল ২৫ /০৪/২০২৬ ইং তারিখে ৮ জন শিক্ষার্থী হিটস্টোক করেছেন,বিষয়টি নিশ্চিত করেছেন সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া জানান কিছুদিন যাবত বিদ্যুৎ নিয়মিত না থাকায় অতি-তাপমাত্রার কারণে হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটেছে।

এদিকে বিদ্যুৎ সংকট নিরসন করা হবে কিনা এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সংযোগ বিভাগের আরি মোঃ জাকির হোসেন বলেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না পাওয়ায় সংকটের কারণ বলে জানিয়েছেন তিনি।এদিকে সারা দেশের বিদ্যুৎ সংকটে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
অদ্য ২৬এপ্রিল২০২৬:খ্রিস্টাব্দ সকাল ১১ঃ৩০ঘটিকার সময় ৫নং সরই ইউনিয়নে ৪নং ওয়ার্ডে অবস্থিত সরই উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ১৮ জন ছাত্র-ছাত্রী হিটস্ট্রোক করেন।
হিটস্ট্রোক করা ছাত্র-ছাত্রীরা হলো

৬ষ্ঠ শ্রেণীর ১,/সাদিয়া আক্তার,২/জান্নাতুল মাওয়া,৩/সাদিয়া আক্তার-২)৪/মিরতিহান ইবনে জিয়া,৫/জুনাইদুল ইসলাম,৬/আবু সুফিয়ান ৭ম শ্রেণীর ১/শামিমা আক্তার,২/ইয়াসিন আরাফাত,৩/রুবাইয়া আফচার,৪/জান্নাত আরা বেগম,৫/সমিয়ম মৌরং,৬/খুরশিদা আক্তার,৭/আলিফা আক্তার
৮ম শ্রেণীর ১/শাহিদা বেগম,২/তাসমিন আক্তার ১০ম শ্রেণীর ১/ সংলেং মৌরং,২/ফাতেমা আক্তার,৩/ শিফা আক্তার।হিটস্ট্রোক করা শিক্ষার্থীদের তৎক্ষাণিক স্কুলের শিক্ষকগন দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে স্ব-স্ব-অভিভাবকের কাছে হস্তান্তর করেন।
শিক্ষার্থীদের হিটস্ট্রোক এর ঘটনায় উদ্বেগ প্রকাশ ঢাকা শহর আছে করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জনমনে বেড়েছে আতঙ্ক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম