আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 3:09 am || প্রকাশের তারিখ: April 27, 2026, 4:57 pm
আলীকদম-থানচি সড়কে আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক, বীজ উদ্ধার
মোঃমাঈনুদ্দিন বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা থেকে একজন কথিত আফিম চাষী ও আরাকান আর্মির এক সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে বিএ-১২৪৯৩ লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণবের নেতৃত্বে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্তব্যরত সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ইংনা চন্দ্র ত্রিপুরা। তিনি আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা। তার পিতার নাম হানিরাং ত্রিপুরা এবং মাতার নাম আইনাতি ত্রিপুরা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার নিজ বাড়ি থেকে আফিমের বীজ উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ২৬ কিলো আর্মি ক্যাম্পে রাখা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম জোনে হস্তান্তর করা হয়।সূত্র আরও জানায়, অতীতে তিনি আরাকান আর্মির সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া চলতি বছরও ২৩ কিলো এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে আফিম ও গাঁজা চাষ করেছেন বলেও অভিযোগ রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম