আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
ত্রিশালে ঝড়ে লণ্ডভণ্ড লালপুর ত্রিমহোনী: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
 মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার লালপুর ত্রিমহোনী এলাকায় গতকাল এক আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, গাছপালা এবং ফসলি জমি।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় লালপুর ত্রিমহোনী মোড় ও এর আশপাশের বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির চালা উড়ে গেছে। বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে পুরো এলাকা এখন অন্ধকারে নিমজ্জিত।
‎
‎কৃষিখাতেও মারাত্মক আঘাত হেনেছে এই ঝড়। মাঠের উঠতি বোরো ধান এবং সবজি খেত মাটির সাথে মিশে গেছে। অনেক কৃষক তাদের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়াও বেশ কিছু গবাদি পশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
‎
‎সরেজমিনে দেখা গেছে, ঝড়ের তীব্রতায় লালপুর ত্রিমহোনী ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকার বোরো ধান ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। ধানের শিষ আসার এই গুরুত্বপূর্ণ সময়ে গাছগুলো মাটির সাথে মিশে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। অনেক স্থানে ধান ক্ষেতে পানি জমে যাওয়ায় পচন ধরার ভয়ও দেখা দিয়েছে। বছরের প্রধান ফসল হারিয়ে প্রান্তিক কৃষকদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম