আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 9, 2026, 11:28 pm || প্রকাশের তারিখ: May 1, 2026, 10:50 pm
রাজারহাটে মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
রাজারহাটে মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

 

মো:ফেরদৌস আহমেদ মিরাজ 

কুড়িগ্ৰাম জেলা প্রতিনিধি :

 

 

 

কুড়িগ্রামের রাজারহাটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) সকালে উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করে।

 

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার অন্যতম উপদেষ্টা ও উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সোহেল ও সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সংগঠনের উপদেষ্টামণ্ডলী, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

 

র‍্যালি ও সমাবেশে প্রায় তিন শতাধিক নির্মাণ শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম