আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ১, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
একরামপুরে মে দিবস উপলক্ষে সিএনজি মালিক-শ্রমিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
একরামপুরে মে দিবস উপলক্ষে সিএনজি মালিক-শ্রমিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

​নাজমুল ইসলাম নাহিদ , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি | ১ মে, ২০২৬ ইং

 

​মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের একরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে 'একরামপুর সিএনজি মালিক-শ্রমিক কল্যাণ সমিতি' রেজি: নং-৪২১৫ আজ দুপুরে জুম্মার নামাজের শেষে সমিতির নিজস্ব কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্ঘটনায় বা বিপদে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে সমিতির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিক ও মালিকরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন:

​আব্দুল ওয়াদুদ, সভাপতি, একরামপুর সিএনজি মালিক-শ্রমিক কল্যাণ সমিতি।

​আবু কালাম, সাধারণ সম্পাদক।মো:

​সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি।

​নাজমুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক।

মো:​বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক।

​মো: নান্নু মিয়া, কোষাধ্যক্ষ।

​আনিসুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক।

​সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, "শ্রমিকরা হলো অর্থনীতির চাকা। তাদের ঘামেই আমাদের সমাজ সচল থাকে। মালিক ও শ্রমিকের মধ্যে ভাই-ভাই সম্পর্ক বজায় রেখে আমরা একরামপুরের পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল করতে চাই।"

​সাধারণ সম্পাদক আবু কালাম তার বক্তব্যে বলেন, "সংগঠন মানেই শক্তি। মে দিবসের এই দিনে আমরা শপথ নিচ্ছি যে, কোনো শ্রমিক যেন অবহেলিত না হয় এবং সংগঠনের পক্ষ থেকে সর্বদাই শ্রমিক কল্যাণে কাজ করা হবে।"

​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সমিতির কার্যক্রমকে আরও বেগবান করতে এবং সদস্যদের কল্যাণে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরিশেষে, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম