আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 4:07 am || প্রকাশের তারিখ: May 3, 2026, 5:26 pm
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি নিশাদ, সম্পাদক নওশাদ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি নিশাদ, সম্পাদক নওশাদ

নাজমুল ইসলাম নাহিদ, জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১১টা ৫৮ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

​নবগঠিত এই কমিটিতে শরীফুল ইসলাম নিশাদ-কে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে

​কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

 

​কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম