প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:23 am || প্রকাশের তারিখ: October 24, 2019, 7:20 am
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সৈয়দপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানটি যেন জরুরি অবতরণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে। তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
ছিক ১০ দিন আগে ১৪ অক্টোবর পাখির আঘাতের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই জরুরি অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।