আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:13 pm || প্রকাশের তারিখ: May 8, 2026, 3:07 pm
ধামসোনার প্রতিটি পরিবার আমার নিজের পরিবারের মতো: আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক।। আসন্ন আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেছেন, "ধামসোনার প্রতিটি পরিবার আমার নিজের পরিবারের মতোই আপন। এখানকার প্রতিটি মানুষ আমার আত্মীয়-আমি আপনাদেরই ঘরের সন্তান।"
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জনগণের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে তিনি বলেন,"আমি সবসময় প্রতিটি পরিবারকে নিজের পরিবার মনে করে সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারাও আমাকে আপনাদের ঘরের ছেলে হিসেবে গ্রহণ করে সবসময় সেবা করার সুযোগ দেবেন-এই আশা রাখি।"
দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এই প্রার্থী আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের ভালোবাসাই তার পথচলার মূল শক্তি। তিনি বিশ্বাস করেন,ধামসোনা ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান,আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসেন। একজন সৎ ও কর্মঠ নেতা হিসেবে তার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে।
উল্লেখ্য,আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের নাম ঘোষণার পর থেকেই ধামসোনা ইউনিয়নজুড়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক সমৃদ্ধ জনপদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম