আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 3:05 am || প্রকাশের তারিখ: May 9, 2026, 10:11 am
ধামসোনার উন্নয়নে নতুন দিগন্ত: সেবার মানসিকতা নিয়ে মাঠে ইসরাফিল হোসেন
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন আজ শুক্রবার (৮ মে) ৫নং ওয়ার্ডের কন্ডা নয়াটেক জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন।
 
মসজিদ থেকে বের হওয়ার পর ইসরাফিল হোসেনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ। তিনি দীর্ঘ সময় এলাকার মুরুব্বি,যুবক এবং হিন্দু ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তিনি তাদের ব্যক্তিগত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
 
এসময় আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন:
"মানুষের আন্তরিক ভালোবাসা,সম্মান ও দোয়া আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি কোনো পদ-পদবির জন্য নয়,বরং আপনাদের সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই আমার পথচলার শক্তি।" উপস্থিত স্থানীয় এলাকা বাসিন্দারা জানান,ইসরাফিল হোসেন একজন সাদা মনের মানুষ এবং বিশিষ্ট সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে সংকটের সময়ে তিনি যেভাবে সাধারণ মানুষের খোঁজ-খবর রাখেন, তাতে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সবশেষে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং আগামী নির্বাচনে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম