আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০১৯, ৮:০৮ পূর্বাহ্ণ
আজ মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরলেন
আমাদেরবাংলাদেশ ডেস্ক: ২০ দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে শাহজালাল থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। চিকিৎসার জন্য এটি তার অনির্ধারিত সফর ছিল বলে তখন জানানো হয়েছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম