আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:58 am || প্রকাশের তারিখ: May 13, 2026, 3:38 pm
২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:  ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়ে বুধবার (১৩ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতসহ চার দলীয় জোট সরকারের শেষ সময়ে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ওই বছরের জুলাই মাসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় সেই মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হয়, তাতে উত্তীর্ণ ৩ হাজার ২২৯ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন।

কিন্তু ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি অনুকূলে রায় পান বঞ্চিতরা। তখন আপিল বিভাগ বাদ পড়া ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম