আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:58 am || প্রকাশের তারিখ: May 13, 2026, 4:50 pm
‎গোদাগাড়ী পৌরসভায় উন্নয়ন প্রস্তুতিমূলক বৈঠক রাস্তা মেরামত ও ঈদগাহর জমি ক্রয়ের সিদ্ধান্ত । ‎​ 
‎গোদাগাড়ী পৌরসভায় উন্নয়ন প্রস্তুতিমূলক বৈঠক রাস্তা মেরামত ও ঈদগাহর জমি ক্রয়ের সিদ্ধান্ত ।

‎​ 

‎আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:

‎

‎​রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসারে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ মে, মঙ্গলবার এসার সালাত শেষে পৌরসভার পৃথক দুটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. ওবায়দুল্লাহ।

‎

​সভার মূল আলোচ্য বিষয় ছিল ৮ নং ওয়ার্ডের পুলিশ পাড়ার রাস্তা মেরামতের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ এবং ৭ নং ওয়ার্ডে একটি নতুন ঈদগাহ নির্মাণের লক্ষ্যে দুই বিঘা জমি ক্রয় সংক্রান্ত পরিকল্পনা।

‎

‎​আলোচনা সভায় ড. ওবায়দুল্লাহ এলাকার সামগ্রিক উন্নয়ন, জনভোগান্তি নিরসন এবং ধর্মীয় অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

‎

‎জনগণের সুবিধার্থে রাস্তাঘাট মেরামত এবং ধর্মীয় ইবাদতের জন্য পর্যাপ্ত স্থানের সংস্থান করা আমাদের অগ্রাধিকারে রয়েছে।

‎​উক্ত বৈঠকে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‎

‎উপস্থিত সকলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একটি সুন্দর ও উন্নত এলাকা গড়তে সকলের এই সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম